বাহুডোরে
স্বপ্নে এসে উঁকি দিয়ে দেখে,
লাজুক হয়ে মুখ লুকিয়ে থাকো,
যতই থাকো,
আসবে তুমি চোখের তারায় আমার,
ঘুম ভাঙানোর রূপার কাঠি হয়ে,
দেখবো আমি তোমার চোখের শোভা,
আমার মনে মেঘের ভেলায় চড়ে।
মুখ লুকিয়ে যতই লাজুক হাসো,
টানবো ততোই আমার বাহুডোরে।
লাজুক হয়ে মুখ লুকিয়ে থাকো,
যতই থাকো,
আসবে তুমি চোখের তারায় আমার,
ঘুম ভাঙানোর রূপার কাঠি হয়ে,
দেখবো আমি তোমার চোখের শোভা,
আমার মনে মেঘের ভেলায় চড়ে।
মুখ লুকিয়ে যতই লাজুক হাসো,
টানবো ততোই আমার বাহুডোরে।


Comments
Post a Comment